বিলিয়ন ডলারে কোডমাস্টারস কিনছে টেক-টু

৭ নভেম্বর, ২০২০ ১৬:৫৭  
প্রায় এক বিলিয়ন ডলারে ব্রিটিশ ভিডিও গেম কোম্পানি কোডমাস্টারস কিনে নিতে যাচ্ছে মার্কিন গেম নির্মতা প্রতিষ্ঠান টেক-টু। বিবিসি জানিয়েছে, রেসিং গেম জন্য সর্বাধিক পরিচিত কোডমাস্টারকে ৭৩৯ মিলিয়ন পাউন্ড মূল্য দেয়ার প্রস্তাব দেয়া হয়েছে। কোডমাস্টার বিষয়টি শেয়ারহোল্ডারদের কাছে সুপারিশ করেছে। অবশ্য পিসি গেমার জানিয়েছে, চুক্তি সম্পন্ন হওয়ার কথা ধরে নিয়ে, প্রোজেক্ট ডেভেলপার স্লাইটলি ম্যাড স্টুডিওর মালিকানা টেক-টুকে দেয়া হবে। ঘোষণাটি একই দিনে আসে যেদিন প্রতিষ্ঠানটি তার সর্বশেষ গেম ডার্ট ৫ প্রকাশ করেছে। যুক্তরাজের সিটি কোড অনুযায়ী, টেক-টু হয় কোডমাস্টারসকে প্রস্তাব দেবে, অথবা ৪ ডিসেম্বরের মধ্যে এই প্রক্রিয়া থেকে সরে যেতে হবে। এদিকে টেক-টু মনে করছে, এই অধিগ্রহণ তাদের বৈশ্বিক বিতরণ নেটওয়ার্ক এবং প্রকাশনায় টু-কে এর পরিচালন দক্ষতা ব্যবহার করে কোডমাস্টারস এর কর্মক্ষমতা বাড়াবে। এই যেমন- লাইভ অপারেশন, বিশ্লেষণ, পণ্য উন্নয়ন, ব্র্যান্ড এবং বিপণন।